Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই পীর

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

​মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শোকবার্তা:

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।’’ তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মৃত্যু ও শেষ মুহূর্তের স্বজনরা:

মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

​মৃত্যুর সময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য আত্মীয়-স্বজনরা।

​এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরাও শেষ মুহূর্তে তার পাশে ছিলেন।

জানাজা:

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার নামাজের জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

1

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

2

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

3

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

4

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

5

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

6

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

7

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

8

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

9

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

10

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

11

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

12

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

13

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

14

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

15

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

16

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

17

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

18

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

19

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

20
সর্বশেষ সব খবর